1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই

বঙ্গবন্ধুর সমাধি‌তে পিরোজপুর -২ আসনের নবনির্বাচিত এমপি মহারাজের শ্রদ্ধা নি‌বেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পিরোজপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি‌তে শ্রদ্ধা নি‌বেদন করেন।মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে নবনির্বাচিত এমপি মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।এ সময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশীদ খসরু জমাদ্দার, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টনসহ এই আসনের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓