1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কাউখালীতে দুই মাদকসেবীকে ৬ মাসের জেল

  • প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে গাঁজা বহন করার অপরাধে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৩ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ দণ্ডাদেশ দেন।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামের আশ্রাব আলীর ছেলে তরিকুল ইসলাম (২৩) ও পারসাতুরিয়া গ্রামের মোসলেম আলীর ছেলে মিরাজ হোসেন (২৪)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে।এসময় তাদের কাছ থেকে পুলিশ একটি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করে।পরে থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে আটক দুই যুবককে মাদক বহনের অপরাধে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓