1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

মুন্সীগঞ্জে সিরাজদিখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গরবার (১৬ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সড়কে এ ঘটনা ঘটে।এ সময় মুখোশপড়া ডাকাত দল রাস্তায় কলাগাছ ফেলে একটি লেগুনাকে গতিরোধ করে লেগুনায় থাকায় ৫ যাত্রীকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়।কেয়াইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কুমার মন্ডল বলেন,আমাদের লক্ষী বিলাসের কালিবাড়ী রাধা গবিন্দ মন্দিরের কির্তন অনুষ্ঠানের বাজার করার জন্য খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডলসহ(৬০) ৫ জনে লেগুনা রিজার্ভ করে ঢাকা যাচ্ছিল।কিন্তু বাড়ীর পাশেই সড়কে কলাগাছ ফেলে কয়েকজন জন মুখোশপড়ে দেশীয় অস্ত্র,চাপাতি,বটি,দা নিয়ে তাদেরকে জিম্মি করে নগদ ৭০ হাজাটাকা ছিনিয়ে নেয়।এ সময় খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডল(৬০)কে মারধর করে।খগেন মন্ডলকে চাপাতি দিয়ে কুপিযে জখম করে।খগেন মন্ডল প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে আছে।আহত খগেন মন্ডল জানান,ওদের কারো কাছে চাপাতি,কারো কাছে বটি,দা ছিল।প্রথমে আমাদের সাথে দস্তাদস্তি হয় পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়,প্রায় ৭০ হাজার টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে যায়।সিরাজদিখান থানার এস আই মনোয়ার হোসেন জানান,ডাকাতি হয়নি তবে কযেকজন লোক আটক করে টাকা পয়সা নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓