1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কব্জি কর্তন,র‍্যাবের হাতে ধরা আসামী

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় নৃশংস ভাবে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক অন্যতম প্রধান আসামী জয়নাল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,ভিকটিম নয়ন(২৩)তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চিত্রকোট এলাকায় পূর্ব শক্রুতার জের ধরে ভিকটিম উক্ত স্থানে পৌছা মাত্র পূর্ব হতে ওত পেতে থাকা আসামী মোঃজয়নাল(৩৫), পিতা-মৃত আব্দুল হাদী,সাং- খালপাড়,থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জসহ অন্যান্য আসামীরা রাম দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কব্জির নিচে আঘাত করে হাত বিচ্ছিন্ন করে ফেলে।পরবর্তীতে আসামীরা খুন- জখমের হুমকি দিয়ে ভিকটিমের হাতের কাটা অংশ তাদের সাথে নিয়ে উক্ত স্থান থেকে চলে যায়।উক্ত ঘটনার পর ভিকটিম নয়নের মা পারভীন আক্তার বাদি হয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ০২/২, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ দÐ বিধি।মামলা রুজর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীর গেমাডাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় ভিকটিম নয়ন(২৩)’কে কুপিয়ে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ জয়নাল(৩৫), পিতা-মৃত আব্দুল হাদী,সাং-খালপাড়,থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓