1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে চুরি ও হারানো ১১ টি মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।মোবাইল ফোন ফেরত পেয়ে শাহজাদি শারমিন বলেন, গতবছরের ডিসেম্বর মাসে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।এরপর আমি থানায় জিডি করি।জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে।খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় থেকে মোবাইল হারানোর জিডি হয়।জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধার করে।আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।এ সময় মোঃ আনোয়ার সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঝালকাঠি, শেখ ইমরান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঝালকাঠি, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ (ডিবি) ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।এছাড়াও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓