1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

ভেড়ামারা প্রেসক্লাবে ব্যাচ ৯১ কর্তৃক কৃতি বন্ধু সুলতানুল সাঈদ সোহাগ এর সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ

বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ও মানব সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ এসএসসি ব্যাচ ৯১ এর কৃতি বন্ধু হিসাবে ভেড়ামারার সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান উল সাঈদ সোহাগকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ব্যাচ একানব্বইয়ের সদস্যরা।এ সময় কৃতি বন্ধু সুলতানুল সাঈদ সোহাগকে ব্যাচ ৯১ এর পক্ষে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেয়া হয়।অনুষ্ঠানে ব্যাচ ৯১ এর সভাপতি আলহাজ্ব সুজাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ফিরোজ, সহ-সভাপতি রাহাতুল ইসলাম ঝন্টু, উপদেষ্টা ফয়জুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সদস্য আবু হেনা মোস্তফা কামাল শরীফ, আহসান হাবীব বাবু, প্রভাষক হাবিবুর রহমান সেন্টু, সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন, নাসিমুল হক নিপু, সিরাজুল ইসলাম, দেব প্রসাদ কুন্ডু দেবু, সোহেল রানা ও হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ভেড়ামারায় ব্যাচ ৯১ এর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানাবিধ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত বন্ধুদেরকে সম্মাননা প্রদান করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় সুলতানুল সাঈদ সোহাগকে কৃতি বন্ধু সম্মাননা প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓