1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

আওয়ামী লীগ নেতাকে মারধোরের অভিযোগে সাপলেজা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা (৫৮) কে প্রকাশ্যে মারধোরের অভিযোগে তার আপন ভাগ্নে সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী মজিবর বাদী হয়ে বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় মিরাজসহ তার আরও ৫ সহযোগীর নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজিবর তার ভাগ্নে মিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা মামা ভাগ্নে আলাদা দুই প্রার্থীর পক্ষে কাজ করেছিল।তবে এ নির্বাচনেও মিরাজের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী হয়। এ নিয়ে মজিবর এবং তার ভাগ্নে মিরাজের মধ্যে দ্বন্দ্ব চলছিল।এরই জেরে মিরাজ বিভিন্ন সময় তার মামাকে অপমান অপদস্ত করেছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে একটি স্বর্ণের দোকানে অবস্থান করছিল। তখন মিরাজ এবং তার সহযোগীরা লাঠি, হকস্টিক ও দেশীয় অস্র সহ স্বর্ণের দোকানে প্রবেশ করে মজিবরের উপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে মজিবরকে মারধোরের অভিযোগ অস্বীকার করেছে চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, বাজারে প্রকাশ্যে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মজিবুর রহমান মোল্লাকে মারধর করায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।এর পূর্বেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓