1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে শ্রেনীকক্ষে সিগারেট সহ ৪ শিক্ষার্থী আটক, অভিভাবকদের মুচলেকায় মুক্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী শ্রেনী কক্ষ থেকে সিগারেট সহ শিক্ষকদের হাতে আটক।পরে ইউএনও র কাছে মুচলেকা দিয়ে অভিভাবকরা ছাড়িয়ে নেন।মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল দশটার দিকে স্কুলের ১০ ম শ্রেনীর কক্ষ থেকে তাদেরকে সিগারেট সহ শিক্ষকরা আটক করে।জানাযায়, উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনী শিক্ষার্থীরা গত সোমবার স্কুল ছুটির কিছু আগে বাথরুমে বসে ১০ম শ্রেনীর কয়েক জন ছাত্রকে সিগারেট খেতে দেখে।এবিষয়টি ওই ছাত্ররা শিক্ষকদের জানায়।শিক্ষকগন মঙ্গলবার সকালে প্রত্যাহিক সমাবেশ শেষে ১০ ম শ্রেনীর ক্লাস টিচার শামিম আহম্মেদ, সহকারী শিক্ষক শংকর, কামরুল ইসলাম সহ কয়েক জন শিক্ষক ক্লাসের সকল ছাত্রদের শরীর ও ব্যাগে তল্লাশি করেন।এসময় শিক্ষকগন ৪ শিক্ষার্থীর শরীর ও ব্যাগ থেকে বিদেশি সিগারেট ও গ্যাস লাইট উদ্ধার করে।পরে বিষয়টি শিক্ষকগন স্হানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদকে জানান।চেয়ারম্যান এসে ওই ৪ শিক্ষার্থীদেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার কার্যালয়ে নিয়ে আসেন।নির্বাহী কর্মকর্তা মুচলেকা নিয়ে ওই ৪ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন। এবং তাদেরকে টিসি দেয়ার জন্য ওই স্কুলের প্রধান শিক্ষকে নির্দেশ দেন।ওই স্কুলের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় বলন, স্কুলের ১০ ম শ্রেনীর ৪ ছাত্রের কাছ থেকে শিক্ষকরা সিগারেট ও গ্যাস লাইট উদ্ধার করেন।পরে তাদেরকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে হাজির করা হয়।ইউএনও স্যার ওই ছাত্রদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেন এবং ৪ ছাত্রকে টিসি দেয়ার জন্য বলেন।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বলেন, স্কুলের শিক্ষকরা ক্লাস চলাকালীন ওই শিক্ষার্থীদের কাছ থেকে সিগারেট উদ্ধার করেন।শিক্ষকরা বিষয়টি আমাকে জানালে আমি স্কুলে গিয়ে ৪ ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসি।তিনি পরে ৪ ছাত্রর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, আর কখনও সিগারেট বা মাদক সেবন করব না এমন প্রতিশ্রুতি দিয়ে তার অভিভাবকগন মুচলেকা দেয়।মুচলেকা দেয়ার কারনে তাদরকে ছেড়ে দেয়া হয়েছে।এছাড়া ওই ৪ শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেয়ার জন্য প্রধান শিক্ষকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓