1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গজারিয়া মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি’র পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শিক্ষায় সহযোগিতা করি আলোকিত মানুষ গড়ি, এই শ্লোগানে মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ ও ২০২৩ এর পুরস্কার বিতরণী ও সংগঠনের ৫ম বর্ষপূতি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নের প্রত্যন্ত দূর্গম এলাকায়, মল্লিকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজক কমিটির আহবায়ক ডা: আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিন মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২২ সালের ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের মধ্যে ৫ জনকে ট্যালেন্টপুলে এবং ১৩ জন কে সাধারণ গ্রেডে বৃত্তি পুরস্কার হাতে তুলে দেন।২০২৩ সালে ১৪২ জন পরীক্ষার্থীদের মধ্য থেকে ৫ জন কে ট্যালেন্টপুলে এবং ১০ জন কে সাধারণ গ্রেডে বৃত্তির পুরস্কার দেয়া হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রবিউল আলম সরকার, বিশেষ অতিথি, মাওলানা আব্দুল কাদির আল মারুফ,সদস্য ৯ নং ওয়ার্ড, ইমামপুর ইউনিয়ন জসিম উদ্দিন।আবুল হোসেন দেওয়ান, আব্দুর রহমান, সমাজ সেবক,প্রধান পৃষ্ঠপোষক: মজিবুর রহমান দেওয়ান, ছাত্র নেতা আমিনুল ইসলাম জসিম।অনুষ্ঠান শেষে বৃত্তি প্রসঙ্গে এ প্রতিবেদক কে এই সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল কাদির আল মারুফ বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে।বাংলাদেশকে শিক্ষার আলোয় আলোকিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।যা বিশেষ প্রশংসিত হয়েছে।কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উৎসাহিত করছেন যা প্রশংসনিয় কাজ।তিনি ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং মেধাবৃত্তি পরীক্ষা চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।সবার সহায়তা নিয়ে সামনে বৃত্তির সংখ্যা বাড়ানো হবে।সবশেষে সভাপতি ডা: আব্দুর রহমান মিয়াজী সংগঠনের সবাইকে ও গ্রামবাসীদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓