1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

ফুলপুরে নিষিদ্ধ কীটনাশক বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে লাইসেন্স না থাকায় ও নিষিদ্ধ কীটনাশক বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়েছে।সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকালে চরগোয়াডাঙ্গা বাজার ও রামভদ্রপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর গোয়াডাঙ্গা বাজার ও রাভদ্রপুরসহ বিভিন্ন বাজারে ভেজাল ও নকল কীটনাশক বিক্রি হচ্ছে এবং এতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করে কীটনাশক বিক্রেতা ফাতেমা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়াকে তার গুদামে নকল ও ভেজাল ভিটাফুরান রাখার দায়ে সংশ্লিষ্ট আইনে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া ২০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করা হয়।এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক, ফুলপুর থানা পুলিশ এর এস আই রবিউল ইসলাম ও পুলিশ ফোর্স এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓