1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

গাবখান চ্যানেলে সিমেন্ট ও ভোজ্য তেলসহ কার্গো ডুবি

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় নূর মদিনা নামের একটি কার্গো জাহাজ সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও ভোজ্য তেলসহ ডুবে গেছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেলের সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার সময় কার্গোটিতে থাকা চারজন শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।বুধবার সন্ধ্যা পর্যন্ত কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।কার্গো থাকা শ্রমিক ও এলাকাবাসী জানায়,ঢাকার নারায়ণগঞ্জ থেকে নূর মদিনা নামের কার্গোটি সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাটের মোল্লারহাট যাচ্ছিল।এ সময় গাবখান চ্যানেলের সারেঙ্গল এলাকায় বিপরিত দিক থেকে আসা মারিয়া রহমান-৩ নামের আরেকটি জাহাজের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কার্গোটির।এতে কার্গোর তলা ফেটে মালামালসহ গাবখান চ্যানেলে ডুবে যায়।এ সময় কার্গোতে থাকা চালকসহ চারজন শ্রমিক সাঁতরে তীরে উঠেতে সক্ষম হন।নূর মদিনা কার্গো শ্রমিকরা জানান, তাদের কার্গোটি সঠিক পাশ ধরে বাগেরহাটের মোল্লারহাটে যাওয়ার সময় গাবখান চ্যানেল অতিক্রম করছিল।কিন্তু বিপরিত দিকের আসা মারিয়া রহমান-৩ নামের জাহাজটি কোনো পাশ না দিয়েই কার্গোকে পাশ থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপকর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার স্থানে চ্যানেলটিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।নিরাপদে উদ্ধার করা হয়েছে কার্গোটির ৪ শ্রমিককে।এখনো কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓