1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

আমতলীতে মুক্তিপনের টাকা না পেয়ে মাদ্রাসা ছাত্রীকে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পরে বরগুনার আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে তানজিলা নামের এক ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে।বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।তানিজলা (১৩) তোফাজ্জেল খাঁনের কন্যা।এ ঘটনায় জড়িত সন্দেহে তানজিলার চাচাতো ভাই হৃদয় খাঁনকে (১৮) পুলিশ আটক করেছে।জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনের কন্যা তানজিলা সোমবার সকালে বাড়ীর সামনে বের হয়।এর সময় তানজিলাকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়।ওইদিন রাতে হৃদয় মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব হওয়ায় মোবাইল ফোন বন্ধ করে দেয়।মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে।পরে তার দেয়া তথ্যমতে দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খেতের মধ্যে বুধবার দুপুরে মরদেহ পুলিশ উদ্ধার করে।হৃদয় শহীদুল খাঁনের ছেলে।পুলিশ ওইদিন বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। খবর পেয়ে বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, একটি মোবাইল ফোন থেকে আমার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।আমি মুক্তিপণ দিতে বিলম্ব করায় আমার মেয়েকে হত্যা করেছে।আমি এ ঘটনার বিচার চাই।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত হৃদয় খানকে আটক করা হয়।এ ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓