1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে আশার উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এনজিও আশা’র উদ্যোগে ৩ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হ‌য়ে‌ছে‌।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্হাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা আশা অফিস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার ৫ট ইউনিয়নের বিভিন্ন বয়সের অসহায়, দরিদ্র এবং নিম্ন আয়ের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও চিকিৎসার প্রয়েজনীয় সামগ্রী প্রদান করা হয়।আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মা. আলাউদ্দিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পর উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর কাউখালী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আমাদের পিরোজপুর-২৪ ডটকমের নির্বাহী সম্পাদক ও আরটিভি পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, আর.এম আশিষ মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার মণি শংকর মন্ডল, ব্রাঞ্চ ম্যানজার জামাল রানা, শিক্ষা সুপার ভাইজার শাহিন আলম।মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ তানভীর আহম্মেদের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফিজিওথেরাপি সেবা সামগ্রী বিতরণ করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্প মঙ্গল, বুধ ও বৃহস্পতি বার পর্যন্ত চলবে বলে আশা কতৃপক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓