1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুন্সীগঞ্জে ব‍্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুখ্য আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ এর উদ্যোগে ব‍্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে,উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, ঢাকা বিভাগের মহাব‍্যবস্থাপক আশরাফুজ্জান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, এবং বাংলাদেশ কৃষি ব‍্যাংক,বিভাগীয় কার্যালয় ঢাকার উপমহাব‍্যবস্থাপক আবু নইম মোঃ বজলুল করিম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মহসিনা জাহান তরুণ।সভাপতি করেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুখ্য আঞ্চলিক কার্যালয়,মুন্সীগঞ্জ এর সুযোগ‍্য উপমহাব‍্যবস্থাপক মোঃরেজাউল করিম আকন্দ।উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম(এজিএম)।আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সাবেক উপমহাব‍্যবস্থাপক এসএম খালেক।মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষি ব‍্যাংক,শ্রীনগর শাখা, ষোলঘর,হাঁসাড়া,রাঢ়িখাল ও বাড়ৈখালী শাখার গ্রাহকরা কৃষি ব্যাংক সম্পর্কে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন।তার পাশাপাশি গ্রাহকরা আরও বলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক,থেকে অল্প সময়ে দ্রুত ঋণ পাওয়া যায়।বাংলাদেশ কৃষি ব‍্যাংক থেকে ঋণ নিয়ে আমরা অনেক ভালো আছি এখন আমরা আর্থিক ভাবে সাবলম্বী হয়েছি।প্রধান অতিথির বক্তব্যে আশরাফুজ্জান খান বলেন এ ব‍্যাংকের মালিক আপনারা এদেশের মেহনতি কৃষকরা।কৃষকরা আমাদের স‍্যার,আমরা কৃষকদের কর্মচারী।কৃষকরা মাঠে কাজ করে লুঙ্গি পড়ে,খালি গায়ে,সারা শরীরে কাঁদা লাগিয়ে অফিসে আসবে, প‍্যান্ট,পায়জামা,শাট পরার সময় নেই যে অবস্থায় আসবে সে অবস্থায় সেবা দিতে হবে মর্মে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন।এরপর প্রধান অতিথি ১৫ জন গ্রাহককে প্রকাশে ঋণ বিতরণের চেক প্রধান করেন।এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক, শ্রীনগর,ষোলঘর,হাঁসাড়া, রাঢ়িখাল ও বাড়ৈখালী শাখার ব‍্যবস্থাপকসহ অন‍্যান‍্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।সবশেষে মতবিনিময় সভার সভাপতি মো:রেজাউল করিম আকন্দ অনুষ্ঠানে উপস্থিত সকল গ্রাহক শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে কৃষি ব্যাংকের সাথে সম্পর্ক জোরদার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓