1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

উজিরপুরে পানি সেচের ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামে ব্লকের জমির পানি সেচের ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ করিম জমাদ্দার (৬২) এর লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জল্লা ইউনিয়নের পীরেরপাড় ৭নং ওয়ার্ডের মৃত মানিক জমাদ্দারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ করিম জমাদ্দারের লাশ উল্টো অবস্থায় পীরেরপাড় বাড়ৈ বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের ব্লকের পানির সেচের ট্যাংকির ভিতর পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার মো: নাজির উদ্দিন বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে।পরে উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করেন। তবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহতের শ্যালক মাহাবুব আলম জনান নিহত আঃ করিম জমাদ্দার সকাল ১০টার দিকে বাড়ির সামনে ব্লক সংলগ্ন তার নিজ জমিতে কাজ করতে যান।স্থানীয়রা ও চকিদার জানান, নিহত আঃ করিম জমাদ্দারের সাথে ওই এলাকার কারো সাথে বিরোধ ছিলোনা।তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓