1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই মাসুদ কে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। পিরোজপুরের কঁচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন।এস আই আব্দুল্লাহ আল মাসুদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারোদোনা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি আহাম্মদ কবির ও ইসমত আরা বেগম এর দ্বিতীয় সন্তান।উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓