1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গাবালী হবে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রতিমন্ত্রী মহিব্বুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান এমপি বলেছেন, আগামী বছর শুধু এক বছরে রাঙ্গাবালীতে কমপক্ষে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হবে।রাঙ্গাবালী হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি।বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পরে আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।এসময় প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান বলেন, ‘রাঙ্গাবালী থেকে গলাচিপা ফেরি (সি-ট্রাক) অনুমোদন হয়েছে। সড়ক-অবকাঠামোর কাজ শেষে এই বছরের মধ্যে মানুষ সি-ট্রাকের মাধ্যমে চলাচল করতে পারবে। আগামী বছরের মধ্যে কলাপাড়া থেকে রাঙ্গাবালীর মধ্যে ফেরি সার্ভিস চালু হবে।শুধু তাই নয়, রাঙ্গাবালী থেকে চরমোন্তাজের মধ্যেও ফেরি চালু হবে।সে লক্ষ্যে ইতোমধ্যে আমি দুইটি ফেরি চালু করার জন্য যে রাস্তাঘাট এবং অবকাঠামোর কাজ করা দরকার সেই কাজ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছি।আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সে কাজগুলো আমি করে দিবো।আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন ও অ্যাডভোকেট শামীম মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓