1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ- ৩

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কের পাশে জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন-ইকবাল(৩৫),মতিউর রহমান(৩৩)ও রাকিব(২৬)। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানান।মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান,রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় তিন জন দগ্ধ হন।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান,মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিন জনের অবস্থা আশঙ্কাজনক।তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো:মোস্তফা মহসীন জানান,খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি।আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓