1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে সিরাজদিখানে অবসর জনিত প্রধান শিক্ষক এম,এ হান্নানের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ এর নানান আয়োজনে ৫৯ নং ভাসানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ হান্নানের অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন গ্রামে ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলামনাই এসোসিয়েশন কমিটির সভাপতি হাজী মো:জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডক কমিটির সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুনুর রহমান।এসময় উপস্থিত বক্তাগন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম,এ হান্নানের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন।সহকারী শিক্ষক নার্গিস সুলতানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউ আর সি ইন্সট্রাকটর আল মামুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিতুল আরা, খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুল ইসলাম,দাতা সদস্য হাজী নুর মোহাম্মদ বেপারী,একমি গ্রুপ একমি গ্রুপের মার্কেটিং এজিএম মো:লতিফুর রহমান সোহেল, সোহরাব হোসেন বেপারী,লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর,আক্তার হোসেন হেনা,মেজবাহ উদ্দিন বেপারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষিকা,অভিভাক,সাবেক এবং বর্তমান ছাত্র- ছাত্রীবৃন্দ।পরে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক এম,এ হান্নান কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।উল্লেখ্য এম,এ হান্নান ১৯৮৫ সালে সহকারী শিক্ষক যোগদান করে। ৩ মার্চ ২০১১ সালে ৫৯ নং ভাসানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এম.এ হান্নান যোগদান করে ১৩ বছর কর্ম জীবন অতিবাহিত করে অবসরে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓