1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে চুরি হওয়া মিশুক গাড়িসহ ৩ চোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে চুরি হওয়ার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া মিশুক সহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ই মার্চ)দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানার নারিকেলবাগ ও জ্বিনজ্বিরা এলাকা থেকে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ এর দ্বীন ইসলাম(৪৫), নুর ইসলাম(৩৭) ও রাসেল(২৬)।পুলিশ সুত্রে জানাগেছে,বুধবার সকালে হাসাইল এলাকার মিশুক চালক রিফাত এর মিশুক গাড়ি চুরি হলে তার বাবা মো:মন্টু সরদার ওইদিন দুপুরে থানায় একটি চুরির মামলা করে।পরে টংঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলি’র দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে মিশুক চুরির সাথে জড়িত ৩ চোরকে আটক করা হয়।টংঙ্গীবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম জানান,মিশুক চুরির ঘটনায় থানায় মামলা হলে ওসি স্যারের নির্দেশনায় টংঙ্গীবাড়ী থানার একটি টিম অভিযান পরিচালনা করে ৩ চোরকে আটক করে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন আটক ৩ চোরকে আদালতে হাজির করা হলে তারা চুরির ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓