1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

নাজিরপুরে সীমানা পিলার সহ আটক-৫

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সীমানা পিলার সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।রবিবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ আক্রাম ফকিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বিক্রেতা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের হাশেম ফকিরের ছেলে ও উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক টুকু ফকির (৫৫), ক্রেতা পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈরজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী মোল্লার ছেলে ও অগ্রনী ব্যাংকের স্হানীয় শরৎগঞ্জ বাজার শাখার জুনিয়র অফিসার জাহাঙ্গির আলম মোল্লা (৩৫), একই জেলার ভাঙ্গুরা উপজেলার মোন্ডুতুষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আলহাজ মোকছেদ পোরামানিক ডাক্তারের ছেলে ফিরোজ আহম্মেদ পোরামানিক (৪৪), একই জেলার সদর উপজেলার পাবনা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে ও পাবনা জেলার ওষুধ প্রশাসন অফিসের অফিস সহকারী আব্দুল মতিন মিয়া (৫২) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপারা উপজেলার সদর ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামান পোরামানিকের ছেলে আবু সাঈদ পোরামানিক (৪৫)।থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোররাতে তিনি সহ থানার এসআই পারভেজ বিন কামাল চৌধুরী অভিযান চালিয়ে সীমান পিলার বেঁচা-কেনার কালে ওই পিলার সহ ৫ জনকে আটক করা হয়।সেখানে থাকা স্হানীয় গ্রাম পুলিশ আক্রম আলী শেখ পালিয়ে গেছে।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের করা হয়েছে।তিনি আরো জানান, ক্রেতারা গ্রাম পুলিশ আক্রাম আলী শেখের মাধ্যমে ওই সীমানা পিলার ক্রয়ের প্রাথমিক টাকা বায়নার লেন-দেন করেছেন। আটককৃতরা পেশাদার সীমান পিলার ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓