1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।এ উপলক্ষে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পরে বর্নাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে শেষ হয়।পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজ সেবা কর্মকর্তা মহসীন কবির, শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক সংগঠন আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓