1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ

পবিপ্রবিতে আলাপের দোয়া ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এ্যাসোসিয়েশন অফ লেকচারার এন্ড এ্যাসিসট্যান্ট প্রফেসর (আলাপ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলাপের নবমনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি সহকারী প্রক্টর, মেরিন ফিশারিজ এন্ড ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান’র সঞ্চালনায় সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস।এসময় বক্তারা রমজানের শিক্ষাকে ধারণ করে পথচলার আহবান জানান এবং আলাপের কার্যক্রমকে গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলাপের নবমনোনীত সাধারণ সম্পাদক ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান,সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলামসহ আলাপের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓