1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

কাউখালীতে অবৈধ দুই ইট পাজা পানি দিয়ে বিনষ্ট

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট পাজা পানি দিয়ে বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার গোসনতারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ভঙ্গ করে ইটের পাজা তৈরি ও পোড়ানোর অপরাধে ওই গ্রামের মোঃ ফোরকান সরদার ও মিজান সরদারের ইটের পাজা ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়।এসময় পাজার মালিকরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, অবৈধ ইট পাজা তৈরি ও পোড়ানোর অভিযোগে গোসনতারা গ্রামের দুটি ইটের পাজা পানি দিয়ে বিনষ্ট করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা আগামীতেও চলমান থাকবে। অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓