1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

উজিরপুরে রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ -আহত ২

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর রাস্তা নির্মান নিয়ে বিরোধের জেরে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের একটি সরকারি রাস্তা নির্মান নিয়ে পুর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে।স্থানীয় ও অভিযোগ সুত্রে যানা যায়, একই বাড়ির একটি রাস্তা নির্মান শুরু হলে মোঃ হায়দার আলী(৪৩)গং ও রাসেল বালী(২৫) গং দের কিছু জমি রাস্তার ভিতরে পরে।এ নিয়ে শুরু হয় উভয় পক্ষের বিরোধ।শনিবার (২৩ মার্চ) সন্ধা ৬ টায় বিরোধের এক পর্যায়ে মোহাম্মাদ আলী পাইক এর স্ত্রী হিরা বেগমের উপর একই বাড়ির রাসেল বালীর (২৫) নেতৃত্বে ৬ থেকে ৭ জন অতর্কিত হামলা চালায়। হিরা বেগমের ডাক চিৎকারে হায়দার আলী ও জব্বার পাইক ছুটে আসলে তাদের উপরও হামলা চালানো হয়।হামলায় আহত জব্বার পাইক ও হিরা বেগমকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হামলার শিকার জব্বার পাইক ও হিরা বেগম বলেন বিনা কারনে আমাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।রাসেল বালী রাম দা সহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।তার সহযোগী ছিলো জহুরা বেগম, ভাসাই বালী,রাশিদা বেগম, শিল্পি বেগম,পারভীন বেগম সহ আরো কয়েকজন।আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓