1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক জহিরুল (২০)।রবিবার (২৪ মার্চ) বেলা পৌনে ১টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার আলোকদী এলাকায় দাওয়া ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।বাসটি হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে আর মোটরসাইকেলটি ফুলপুর হতে ধোবাউড়ার দিকে যাচ্ছিল।পরে বাসটি মোটর সাইকেলকে চাপা দিলে চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন আর তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী (অজ্ঞাত) গুরুতর আহত হন।খবর পেয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী ও এসআই মোফাখখির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।নিহত জহিরুল ফুলপুর উপজেলার খড়িয়াপাড়া মুন্সিবাড়ির জালাল উদ্দিনের পুত্র। আর মোটরসাইকেল আরোহীকে (অজ্ঞাত) স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমানে যানচলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓