1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান হোসেন বাপ্পি মোল্লা (২৮) নামের এক যুবলীগ নেতাকে বেধম ভাবে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।আহত বাপ্পি মোল্লা ইন্দুরকানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে খুলনা নিয়ে যান। চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য জানান।প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা রাহাত গাজী সাংবাদিকদের জানান, দলীয় একটি সভায় যোগ দিতে সোমবার সকালে ইন্দুরকানীতে যান বাপ্পি।দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ মোড়ে অবস্থান করার সময় মোটরসাইকেল নিয়ে ওৎপেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল আকস্মিক বাপ্পির উপর আক্রমণ করে। এ সময় জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে পেটাতে শুরু করলে তার ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসেন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়।আহত যুবলীগ নেতার স্বজনরা জানান, আহত বাপ্পি মোল্লা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনা করেন।ওই নির্বাচন থেকে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন ভাবে হুমকী ধামকি দিচ্ছিলো।নির্বাচনের জেরে তার উপর ওই হামলা করা হয়েছে।ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ ব্যাপারে জানান, সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মোড়ে বাপ্পি মোল্লা নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কিছু দূর্বৃত্ত পিটিয়ে আহত করেছে বলে আমরা খবর পেয়েছি।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে হামলা কারীদের সনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓