1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নানা বাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।লামিয়া একই গ্রামের রমজান আলী হাওলাদারের মেয়ে।স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, লামিয়া তার মায়ের সঙ্গে শিয়ালকাঠী গ্রামে তার নানা মো. রস্তুম আলী মল্লিকের বাড়িতে বেড়াতে আসে।সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ঘাটে কয়েকজন খেলার সাথীদের নিয়ে গোসল করতে নামে সে।পরে লামিয়াকে না দেখে তার সঙ্গীরা বাড়ির লোকজনকে জানালে তারা খালে নেমে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।একপর্যায়ে শিশুটির কোনো সন্ধান না পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ইউনিয়ন পরিষদের সামনে খালে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে তিন টার দিকে একই স্থানে খালের ঘাটের কাছে লামিয়ার নিথর দেহ পানিতে থেকে উদ্ধার করে।এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান ইমন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓