1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৬২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে জেলা প্রশাসনের আয়োজনে এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সুগন্ধা নদীর ইকোপার্ক থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জাঁকজমকপূর্ণ নৌকাবাইচ দেখতে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় জমান। গোপালগঞ্জ থেকে আসা বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন।প্রতিযোগীতায় ৭ টি নৌকা অংশগ্রহণ করে এতে শেখের হাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ২য় ও চেম্বার অফ কর্মাস ৩য় হয়।পরে প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓