1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া এক্রপেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে মোঃ রনি(৩৫)নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ আলমগীর (৫০) গুরুতর আহত হয়।মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বটতলা এলাকায় মাওয়ামুখী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।মো:রনি খুলনার রামপাল উপজেলার কাদির খোলা গ্রামের আবুল হোসেনের ছেলে।অপর আরোহী মোঃআলমগীর একই এলাকার আব্দুল গনি শেখের ছেলে।ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়ে আহত আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মোঃরনির মৃত দেহ হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করেন।এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন,সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓