1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পিরোজপুরে আজমল হুদা নিঝুম এর ব্যাক্তিগত সহায়তায় হিলফুল ফুজুল রমজান মাস ব্যাপী টানা ইফতার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে যুবকদের সামাজিক সংগঠন হিলফুল ফুজুল রমজান মাস ব্যাপী টানা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ কার্যক্রম করেছে।সংগঠনটির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম এর ব্যাক্তিগত সহায়তায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠন হিলফুল ফুজুলের নেতৃবৃন্দ।ইফতার বিতরণ কার্যক্রমে মাসব্যাপী উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেছেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নূরুল হুদা আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: মান্নান সাইফুল, ছাত্রলীগ নেতা আসাদ সহ হিলফুল ফুজুল এর সদস্যবৃন্দ।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের রমজানেও মাসব্যাপী পিরোজপুরে আমাদের ইফতার বিতরণ কার্যক্রম করেছি।আমরা পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় দরিদ্র রোজাদার ব্যাক্তিকে ইফতার দিয়েছি। হিলফুল ফুজুল যুব সংঘটি একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করছে।দরিদ্র ও অসহায় মানুষদের পাশে হিলফুল ফুজুল এর সদস্যবৃন্দ সবসময়ই রয়েছে।উল্লেখ্য, পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের যেকোনো বাসিন্দা মারা গেলে শহরে তাদের মাইকিং কড়া এবং কাফনের কাপড় এর খরচ বহন করবে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি মৃত বাড়িতে বসার জন্য চেয়ার সরবরাহ করবে।প্রথম পর্যায়ে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম করবে এবং পরবর্তিতে সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓