1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

উজিরপুরে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়ন আটিপাড়া গ্রামের জয় বাংলা বাজার সংলগ্ন ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকালে ক্রয়কৃত জমিতে ইট বালি সিমেন্ট দিয়ে প্রাচীন নির্মাণ করছিলেন ঐ গ্রামের মৃত্যু শফিজ উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ শামসুল আলম হাওলাদার, নির্মাণ কাজ চলাকালীন দুপুর ১২টার দিকে একই গ্রামের মৃত্যুর সেরাজ উদ্দিন সরদারের পুত্র মোঃ মোশারফ সরদার বাধা দেয় এবং নির্মাণ কাজে ব্যবহৃত বালি সিমেন্ট নষ্ট করে ও কিছু ইট ফেলে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উজিরপুর মডেল থানার এস,আই মোঃ ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।উভয় পক্ষকে ওই জমি থেকে সরিয়ে দেন। কাজে বাধা দানের বিষয়ে ভুক্তভোগী শামসুল আলম হাওলাদার বলেন, জনৈক মোশারফ হাওলাদার তাঁর জমি স্থানীয় নান্টুর কাছে অনেক আগে বিক্রি করে, আমি তার কাছ থেকে ক্রয় করি।এবং মোশারফ হাওলাদার ও তার ফুপু আমার কাছে সরাসরি জমি বিক্রি করেন।তাই আমি আমার ক্রয় কৃত জমিতে সীমানা প্রাচীর করতেছি তাতে বাধা দেওয়ার অধিকার কারণেই।অভিযুক্ত মোশারফ সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই জমি মোশারফ হাওলাদার কাজ থেকে ক্রয় করেছি, এই জমি আমার শামসুল আলম আমার জমির দখল নেওয়ার চেষ্টা করেছে।উজিরপুর মডেল থানার এস আই মোঃ ইউসুফ জানান মোশারফ সরদার, একই মালিকের অন্য দাগ থেকে জমি ক্রয় করেছে, মালিক জমি বুঝিয়ে না দেওয়ায়,মোশারফ সরদার বাধা প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓