1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এর আগে সোমবার (১৫এপ্রিল) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শাওন সরদার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। কিশোরীর মা অভিযোগ করে বলেন,তার মেয়ের সাথে অভিযুক্ত শাওনের মোবাইল ফোনের মাধ্যমে মাঝেমধ্যে কথা হতো। গতকাল বিকেলে ওই ছেলে ফোন দিয়ে ঘুরতে নেয়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ দুজনকে নিয়ে আসে।নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন,ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓