1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ভাল কাজ করার স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ. মাহবুবুর রহমান।সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহে তাকে এ পুরষ্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার হাতে পুরষ্কার তুলে দেন।জানা যায়, ময়মনসিংহে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চলতি ২০২৪ সনের মার্চ মাসে যারা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাদেরকে পুরষ্কৃত করা হয়েছে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান মার্চ মাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন। ওই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।জানা যায়, ওসি তার রুটিন কাজ হিসেবে জুয়া, মাদক নির্মূল, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ করাসহ নানা কাজ করে যাচ্ছেন।রুটিন কাজের বাইরে তিনি নানা মানবিক কাজও করে যাচ্ছেন।দেখা গেছে, মধ্য রাতে বা বিভিন্ন সময় অসহায়, বোবা প্রতিবন্ধী বা হারিয়ে যাওয়া শিশু পাওয়া যায়।এদের কুড়িয়ে নিয়ে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথার্থ অভিভাবকের হাতে হস্তান্তর করার কাজটিও তিনি করে যাচ্ছেন।সবমিলিয়ে তিনি ভাল পারফরম্যান্স দিচ্ছেন বলে জানা গেছে।এ পুরস্কার পাওয়ায় ওসিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আরও বলেন আমি যতদিন আছি চেষ্টা করব ফুলপুরকে ফুলের মত সাজাতে সকলেই আমাকে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓