1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

রাজাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলামঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার এর নিজস্ব আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন খান মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার যুদ্ধকালীন সময়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের কথা তুলে আলোচনা করেন।বক্তব্যের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন।এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন এবং ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্মৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজককে ধন্যবাদ প্রদান করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু,বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন প্রমূখ।আলোচনা সভা শেষে শহীদ ও মৃত্যুবরনকারী বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মিলাদ এবং বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ঝালকাঠি -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীরউত্তম এর আশু রোগ মুক্তি কামনা করা হয়।আলোচনা সভা, দোয়া ও মাহফিল শেষে সকল মুক্তিযোদ্ধাদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শফিকুল আলম খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓