1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল।গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন।সে মামলায় প্রধান আসামি করা হয় সোহাগ শেখকে।সেই শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।নিহতের ভাগিনা সামসুর রহমান জানান, রাতে বাড়ির কাছে মসজিদের পাশে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন হঠাৎ চাচাকে (সোহাগ) কোপানো শুরু করেন।এ সময় ডাকচিৎকার দিলে তারা চাচাকে ফেলে রেখে চলে যান।এর আগেও কয়েকবার তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, হত্যার মূল কারণ অনুসন্ধানে আমরা কাজ করে যাচ্ছি।এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓