1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা 

পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানীতে বৃষ্টির জন্য কাঁদলেন শত শত মুসল্লিরা

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে জেলার মঠবাড়িয়া ও ইন্দুরকানীতে শত শত মুসল্লিরা কাঁদলেন তাদের দু’হাত তুলে।আর এর আগে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ। বুধবার (২৪ এপ্রিল) সকালে স্হানীয় মুসুল্লিদের আয়োজনে মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে ও ইন্দুরকানী মেহেরউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।জানা গেছে, প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।গত কয়েক দিন ধরে তাপদাহে দেশের বিভিন্ন স্হানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন স্হানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নেমে গেছে পানির স্তর।সাধারন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।তাই বৃষ্টির আশায় বুধবার (২৪ এপ্রিল) সকালে স্হানীয় মুসুল্লিদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সালাতুল ইসতিসকার নামাজ।স্হানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে মৌসুমী ফসলের। তাই এসব থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় রাসুলুল্লাহ (সঃ) এর পথ অনুসরণ করে স্হানীয় মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।ইন্দুরকানীতে ইসতিসকার নামাজ পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ: জলিল হাওলাদার এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন-অর রশিদ ও মঠবাড়িয়া উপজেলায় এ সালাতুল ইসতিসকার নামাজের ইমামতি করেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।নামাজে শত শত মুসুল্লিরা অংশগ্রহন করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রুত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓