1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

রাঙাবালীতে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ

গ্রীষ্মের দাবদাহে পুড়ছে রাঙাবালী পটুয়াখালী ।প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।বৃষ্টি না হওয়ায় নদী-নালা,খাল-বিল শুকিয়ে যাচ্ছে।পানির অভাবে ফসলের খেত ফেটে চৌচির।একদিকে পানির জন্য কৃষকের মাঝে হাহাকার অপরদিকে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে ওষ্ঠাগত।এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট দুই রাকাত সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সারে সাতটার দিকে শহরের ঈদ গাহ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি এ বিশেষ নামাজে অংশগ্রহণ করেন।

নামাজে ইমামমতি ও মোনাজাত পরিচালনায় থানা মসজিদের ইমাম মাওলানা মোঃ সালাউদ্দিন এবং খোৎবা পাঠ করেন মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।ইসতিসকার নামাজের নিয়মানুসারে দোয়া করার সময় মুসল্লিরা হাত উল্টো করে ধরেন।ষাটোর্ধ কয়েকজন মুসুল্লি বলেন, আমাদের জীবনে এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম।আল্লাহ যেন বৃষ্টি দেন, পরিবেশটা যেন ঠান্ডা হয়।নামাজে অংশ গ্রহণ করা তরুন,যুবক ও শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন,সারা দেশে তীব্র দাবদাহ চলছে।এর পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং ইসতিসকার নামাজ আদায় করলাম। আল্লাহ যেন তার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন।নামাজে উপস্তিত ছিলেন রাঙাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন ,কাজী আবদুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এ সময় তারা বলেন,তীব্র খড়ার কারণে দাবদাহ সৃষ্টি হয়েছে।এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে।শুধু তাই নয়,দাবদাহের কারণে জন জীবন বিপর্যস্ত হওয়ায় ,সারা দেশে এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓