1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে পবিপ্রবি, পরীক্ষা সশরীরে

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

সারাদেশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার(অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগামী ২৯ এপ্রিল(সোমবার) থেকে ২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে। তবে পরীক্ষাসমূহ সকাল ৮ টা হতে দুপুর ১২ টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং অফিস কার্যক্রম সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।ডিন কাউন্সিল ও প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সকল অফিস, ব্যক্তিগত চেম্বার, ল্যাব ও ক্লাসরুমের এসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓