1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

কাউখালীতে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মনুর পক্ষে ভোট চেয়ে মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে কাউখালীতে চেয়ারম্যান পদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনুর সমর্থনে ভোট চেয়ে মিছিল বের হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে আয়োজিত মিছিলটি উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত সহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আগামী ২১ মে ইভিএম এর মধ্যে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, ২০১৯ সালের পঞ্চম কাউখালী উপজেলা পরিষদের নির্বাচনে আবু সাইদ মিঞা মনু বাই সাইকেল প্রতীকে ১১ হাজার ১৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রুহিয়া বেগম হাসি নৌকা প্রতীকে ৮ হাজার ৬৭১ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓