1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে কৃষকের স্বপ্ন পার্টনার ফিল্ড স্কুল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষকেরা স্বপ্ন
দেখছেন পার্টনার ফিল্ড স্কুল নিয়ে।এ প্রতিষ্ঠানের শিক্ষায় পাল্টে যাবে তাঁদের অর্জিত স্বপ্ন।জানা যায়,নতুন বছরে শুরু হওয়া ফুলপুর উপজেলায় ১৫ টি স্কুলে প্রতিদিন চলছে ব্যবহারিক ক্লাশ।কৃষকের মাঠের পাশেই গড়ে ওঠা পার্টনার ফিল্ড স্কুলে প্রায় ৪০০ জন কৃষক-কৃষাণী রয়েছে।ফুলপুর উপজেলার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে পার্টনার ফিল্ড স্কুল।ফুলপুর কৃষি অফিস সুত্রে জানা যায়, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে পৌরসভা সহ এ বছর ১৫টি স্কুল পরিচালিত হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।জানা যায়, এ প্রতিষ্ঠানে আদর্শ বীজতলা থেকে শুরু করে ধান মাড়ানো ও উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি,আধুনিক সেচ পদ্ধতি, উপকারী ও অপকারী পোকা ও রোগবালাই ব্যবস্থাপনা হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।এতে কৃষকের আগ্রহ বাড়ছে।নতুন নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছে এ শিক্ষার পর।জানা যায়, ৩০ শতাংশ কৃষাণীরাও প্রতিদিন এ ক্লাশে উপস্থিত হয়ে
গুরুত্বসহকারে কৃষি বিষয়ে পরামর্শ নিয়ে নিজ বাড়ির আঙিনা ও মাঠে কাজ করছেন।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,বাস্তবধর্মী এ শিক্ষার সুনাম বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ছে।বৃহস্পতিবার বিকালে ফুলপুরে পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন (পার্টনার) ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার।এ সময় চরপাড়া গ্রামের ব্লক পরিদর্শনের সময় কৃষক-কৃষাণীদের সাথে কৃষিবিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। স্কুলের পরিবেশ দেখে তিনি আরো নতুন পরিকল্পনার কথা জানান।এ সময় শতশত কৃষক তাঁর পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্কুল শেষে মাঠের পাশে স্থাপিত প্রদর্শনী ও কৃষকের শিখন প্লট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষিস্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, চরপাড়া গ্রামের পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পলাশ, কোষাধ্যক্ষ ওয়াজেদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓