1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

তীব্র তাপদাহের পর পবিপ্রবিতে স্বস্তির বৃষ্টি

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

চলমান তীব্র তাপদাহের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বস্তির বৃষ্টি বর্ষিত হয়।সোমবার (৬ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রথম মৃদু হাওয়া এবং বৃষ্টি বর্ষণ হয়।যদি ও স্বল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।প্রখর রোদ এবং অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবনে থেমে থেমে আসা বৃষ্টি এবং শীতল হাওয়া পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করে আনন্দের সঞ্চার।হঠাৎ বৃষ্টিতে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং কেউ কেউ স্থির দাঁড়িয়ে উপভোগ করতে থাকে বৃষ্টি বিলাশ।

বৃষ্টির ফলে মুহূর্তেই স্বস্তির নিশ্বাস অনুভব হয় এবং বিলীন হয়ে যায় অস্বস্তিকর সেই হাওয়া।এসি,বিদ্যুৎসহ পাওয়া না পাওয়ার আক্ষেপগুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যায় পবিপ্রবিয়ানরা।প্রসঙ্গত,তীব্র গরম এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা ক্রমাগত অসুস্থ হওয়ার ফলে গত ২ মে থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিল।আজ ৬ মে থেকে পুনরায় ক্লাস কার্যক্রম সশরীরে শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓