1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

বিষখালী নদীতে হঠাৎ তীব্র নদী ভাঙ্গন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি :

ঝালকাঠির বিষখালী নদীতে আকস্মিক ভাঙন শুরু হয়েছে।ভেঙে পড়ছে নদী-তীরবর্তী এলাকা।হুমকিতে নদীসংলগ্ন বসতভিটা ও ফসলি জমি।গত শনিবার – রবিবার ভাঙনের কবলে পড়ে ধসে পড়েছে মঠবাড়ী ইউনিয়ন এর মানকী সুন্দর গ্রামের ৩০-৩৫ শতাংশ গাছের বাগান।বিষখালী নদীর ভাঙ্গনের কবলে নিঃস্ব মানকী সুন্দর গ্রামের মন্টু হাওলাদার জানান ইতিপূর্বে বিষখালীর গর্ভে পৈতৃক বাগান ভিটা হারিয়ে গেছে।শেষ সম্বল দুটি বাগান ভিটা ছিল তা শনিবার সন্ধায় হঠাৎ বিষখালী নদীর ভাঙ্গনে কবলে হারিয়ে গেলো। নদী ভাঙ্গতে ভাঙ্গতে বসত বাড়ির একেবারে কাছে এসে গেছে।

এ বিষয়ে ৬ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল হাওলাদার বলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের মধ্যে মানিক, ডহরশংকর পুখুরি জানা, বাদুরতলা, এই চারটি গ্রাম বিশখালীর কবলিত এলাকার জর্জরিত।ভাঙ্গন রোধে বিগত দিনে সরকার কাজ করেছে বর্তমান সরকার জিও ব্যাগ বরাদ্দ দিলেও তা দিয়ে ভাঙ্গন পুরোপুরি রোধ করা যাচ্ছে না, আমরা বর্তমান সরকারের কাছে কামনা করি এ ভাঙ্গন কিভাবে রোধ করা সম্ভব তার সুদৃষ্টি কামনা করছি।ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, কাঠালিয়া, রাজাপুরসহ ঝালকাঠিতে যত ঝুঁকিপূর্ণ বাঁধ আছে এবং যদি নতুন কোনো বাঁধ দরকার হয় সরজমিনে তার সার্ভে চলছে।সার্ভে শেষ হলে নতুন প্রকল্প হাতে নিচ্ছি।যেহেতু মেরামত সম্ভব হয় না সব সময়। মেরামত হয় ১০০ মিটার ২০০ মিটার, তাই বড় পরিসরে ঝালকাঠি জেলায় যত বাঁধ আছে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত এবং যদি নতুন প্রয়োজন হয় সব ধরনের বাঁধ মেরামত ও নির্মাণের জন্য শিগিগরই প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓