1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

গলাচিপায় ১০ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, গ্রেপ্তার ০১ জন

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় ১০ বছরের শিশু সানিয়াকে ধর্ষণ ও পরে তাকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।নির্মম এ ঘটনা ঘটেছে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে।বুধবার (৮ মে) পুলিশ মেহেদী হাসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে পাতাবুনিয়া গ্রামের স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী সানিয়া, তার মা সাহিদা বেগম (৩৫) ও ছোট বোন সারামনির (৫) সঙ্গে সকালে বাড়ির কাছের বিলে মরিচ তুলতে যায়। সকাল নয়টার দিকে সানিয়া ভাত খাওয়ার জন্য বাড়িতে যায়।এর ঘন্টাখানেক পরে সাহিদা বেগম বাড়ি ফিরে তার মেয়ে সানিয়াকে বসতঘরের মাঝখানের কক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়।সাহিদা বেগমের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।ওইদিনই পুলিশ সানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনার পর পরই একই বাড়ির আবুল কালাম বিশ্বাসের ছেলে মেহেদী হাসানকে বসতঘরের পিছন দিয়ে জমির দিকে হেটে যেতে দেখা গেছে।সানিয়ার মা সাহিদা বেগম ও বাবা মো. মফিজুল বিশ্বাস অভিযোগ করেন, মেহেদী হাসান তার মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশের গলায় ওড়না পেচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।এ ঘটনায় মফিজুল বিশ্বাস তার মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হাসানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গলাচিপা থানায় হত্যা মামলা দায়ের করেন।গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, সানিয়ার বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।একই বাড়ির হাসান (২২) নামে এক যুবককে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓