1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

আমতলীতে হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রাম থেকে মোসাঃ জেসমিন বেগম নামের এক নারী হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।মঙ্গলবার (১৪ই মে) বেলা ১২ টার সময়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই জ্ঞান কুমার দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী মোসাঃ জেসমিন বেগম (২৭) কে হলিউড সিগারেট এর প্যাকেটে ২৫ (পঁচিশ) প্যাকেট হেরোইন ও মোবাইল ফোন সহ গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।উদ্ধারকৃত ৭গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মুল্য সত্তর হাজার টাকা।বরগুনার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓