1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীর ৩১ প্রাথমিক বিদ্যালয়ে রাউটার-সিম বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির ( পিইডিপি-৪) আওতায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্হাপনের জন্য পিরোজপুরের কাউখালী উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের রাউটার ও সিম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া এসব রাউটার ও সিম তুলে দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রাউটার ও সিম সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের হাতে তুলে দেন।

এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম জামান, মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় উপস্থিত ছিলেন।জানা গেছে, দ্রুত উপজেলার বাকি বিদ্যালয়গুলোতেও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓