1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

পবিপ্রবিতে বিশ্বকবির ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে “রবীন্দ্র ভাবনায় গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা এবং গ্রাম উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ মে) বেলা ১১ টা ৩০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স কক্ষে পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক উক্ত সেমিনার আয়োজন করা হয়।পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী এবং মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বিশ্বকবির জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ সাহিত্যের পাশাপাশি মানুষকে মানবধর্মের সাথে পরিচিত করেছেন একই সাথে তিনি সমাজের শোষিত শ্রেণীর জীবনমান উন্নয়নে কাজ করেছেন।বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক দর্শনের বহু জায়গায় রবীন্দ্রনাথের কাব্য এবং সৃষ্টিকে অনুসরণ করেছেন।রবীন্দ্রনাথ জমিদার থাকাকালীন কৃষির উন্নয়নের কৃষি ব্যাংক সহ কৃষকদের কীভাবে উন্নতমানের ফসল উৎপাদন করা যায়, কীভাবে কৃষির বিভিন্ন রোগ দমন করা যায় তা নিয়ে কাজ করেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে রবীন্দ্রনাথ কাজ করে গেছেন।তাঁর সাহিত্যকর্ম আমাদের সাম্য ও ন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে তোলে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓