1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মো. খাইরুল ইসলাম পনির (৪৬) নামের এক পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে।নিহত পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মোটর সাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে তুষখালি থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।নিহতের স্বজনরা জানান, ওই রাতে তিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারনা শেষে উপজেলা সদরের বাসার দিকে ফিরছিলেন।এ সময় তাকে বহন করা মোটর সাইকলেটি বিকল হলে তিনি তা ঠেলে নিয়ে আসছিলেন।এ সময় ওই সড়কের খান বাড়ি সংলগ্ন স্থানে বসে তাকে ট্রাক চাপা দেয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে সনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓