1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

ভেড়ামারায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু’র

  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ

আগামী ২১ মে তারিখে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভেড়ামারা উপজেলার ভোট কেন্দ্র সমূহে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন আলহাজ্ব রফিকুল আলম চুনু।তিনি আজ সোমবার দুপুর ১২ ঘটিকায় ভেড়ামারা কোচষ্ট্যান্ড সংলগ্ন অফিসে সাংবাদিকদের সাথে নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় কালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি ও সেই সাথে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।তিনি আরো বলেন, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও প্রশাসনকে সহযোগিতা করুন।আশা করি, সকলের সহায়তা পেলে প্রশাসন ভেড়ামারায় একটি শান্তিপূর্ণ অর্থবহ নির্বাচন উপহার দিতে পারবে।নির্বাচন ভোট প্রদানের অবাধ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। তিনি ভোটারদেরদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।মনে রাখবেন এই নির্বাচন হবে সম্পূর্ণ প্রভাবমুক্ত একটি নির্বাচন।আপনার নিজেরা ভোট দিন এবং অন্যদেরকে ভোট দিতে উৎসাহিত করুন।আলহাজ্ব রফিকুল আলম চুনু আশা প্রকাশ করে বলেন ভোটার -জনতার অংশগ্রহণে আর সংশ্লিষ্টদের দেশ প্রেম ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই নির্বাচনে ভেড়ামারাবাসী অবশ্যই একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সাক্ষী হতে পারে।তিনি দলীয় নেতা- কর্মীদের উল্লেখ্য আগামী ২১ মে ২০২৪ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার দ্বারপ্রান্তে রয়েছেন।আর সে কারণে এবার ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓