1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা

উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রবের লাশ উদ্ধার,বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বরের চাচা শ্বশুর মোহাম্মদ সেলিম সিকদার ও উজিরপুর মডেল থানার ডিউটি অফিসার এস, আই ওয়াহিদুজ্জামান মিলন।প্রত্যক্ষদর্শী আমানউল্লাহ আমান জানান, শনিবার (২৫ মে) দুপুর তিনটার দিকে বড়াকোঠা ইউনিয়নের চতলবাড়ি নামক স্থানের সন্ধ্যা নদীর ডুবে যাওয়ার (ঘটনাস্তলের) কয়েকশো গজ দূরে মরদেহ ভেসে উঠে।শনিবার ভোর থেকে স্বজনরা ইঞ্জিন চালিত ট্রলারের সাহায্য নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফকে খোঁজাখুঁজি করে স্বজনরা। কোথাও লাশের সন্ধান মেলেনী হঠাৎ দুপুর তিনটার দিকে ডুবে যাওয়ার কয়েকশো গজ দূরে লাশ ভেসে ওঠে।

উল্লেখ্য শুক্রবার বেলা পৌনে একটার দিকে কুরআনের হাফেজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) নদীতে গোসল করতে গেলে পানির স্রোতে নিখোঁজ হন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদের জানান, বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে।এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে।তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করেন।নিহত আরিফ গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে।আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান, বলেন, নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন।শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়।বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করে ব্যর্থ হয়।স্বজনরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখেন। উজিপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓